AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙায় শ্রমিকের উপর গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:৪৮ পিএম, ২১ জুন, ২০২৬

মাটিরাঙায় শ্রমিকের উপর গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ির মাটিরাঙায় ইউপিডিএফ (মূল) কতৃক জাহাঙ্গীর আলম (৩৮) নামে বাঙালি এক শ্রমিকের উপর গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার (২১  জুন) সকাল ১১ টার দিকে তবলছড়ি চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সভাপতি জালাল আহমেদ।

বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের সদস্যদের দ্বারা ১৯৮৬ সালের পর থেকে অনেক বাঙালী হত্যার শিকার হয়েছে। এখনো কোন হত্যা বা গুমের বিচার এবং কোন মামলা হয়নী। এ পর্যন্ত কোন সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি মূলক ব্যবস্হা গ্রহণ করেছে এমন কোন নজির নেই। বাঙালিরা প্রতি মূহুর্ত তাদের দ্বারা শোষিত হচ্ছে।

তারা দাবি করেন, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য করতে হলে তাদের চারগ্রুপকে চাঁদা দিতে হয়। সেই চাঁদার টাকা দিয়ে অস্ত্র কিনে সেই গুলি আমাদের উপর চালানো হয়। আমার দেশ প্রিয় সেনাবাহিনী প্রতি মুহূর্তে তাদের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। এই পার্বত্য অঞ্চল থেকে যদি সন্ত্রাসীদের বিতারিত করা না হয় তাহলে তারা একের পর এক আত্বঘাতি সংঘাত তৈরি করবে। তাদের লক্ষ্য এবং উদেশ্য একটাই পার্বত্য অঞ্চলকে জুম্মল্যান্ড তৈরী করা।

মানববন্ধন থেকে হুশিয়ার উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা না হয়,তাহলে শাপলা চত্বর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার পাশাপাশি হরতালের ডাক দেয়া হবে বলে জানান বক্তরা।

উল্লেখ: গতকাল শনিবার রাত আনুমানিক রাত আটটার দিকে উপজেলার মুসলিম পাড়া গ্যাসপাম্প এলাকায় বাঙালি শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৮) উপর ইউপিডিএফের কতৃক গুলির ঘটনা ঘটে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!