AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০১:০৩ পিএম, ২১ জুন, ২০২৬

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি

পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক ‘স্বদেশ প্রতিদিন’ এবং ডেইলি ‘বাংলাদেশ ট্রিবিউন’-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. রাজিব হোসেন নামের এক সাংবাদিককে মুঠোফোনে মারধর ও মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সৌরভ খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। 

‎অভিযুক্ত সৌরভ খান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩নং মির্জাগঞ্জ ইউনিয়নের কলাগাছিয়া এলাকার খলিলুর রহমান খানের ছেলে।

‎এ ঘটনায় সাংবাদিক মো. রাজিব হোসেন পটুয়াখালী সদর থানায় শনিবার (২০ জুন) একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং- ১০৫২।

‎এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মো. রাজিব হোসেন বলেন, ‘‘আমি গত ১১ জুন অভিযোগের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া এলাকায় তথ্য সংগ্রহের জন্য যাই। পরবর্তীতে স্থানীয়দের বক্তব্য নিয়ে সেটি একটি স্থানীয় মিডিয়ায় প্রকাশ করি। এরপর হঠাৎ শনিবার (২০ জুন) সকাল ১০ টা ১৯ মিনিটের দিকে আমাকে মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার হুমকি দেন সৌরভ খান"।

‎মোঃ রাজিব হোসেন আরো বলেন, ‘‘বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমি শুধু সত্য ঘটনাটি তুলে ধরেছি। সত্য তুলে ধরে যদি প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হয়, তাহলে আমরা সত্য কিভাবে তুলে ধরবো?।’’

‎এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ বলেন, ‘‘সাংবাদিকদের কাজই হলো সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ ঘটনা জনগণের সামনে তুলে ধরা। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মী এভাবে হুমকি ও হেনস্তার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা রাজিব হোসেন ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি। একই সাথে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে"।

‎সিনিয়র সাংবাদিক জলিলুর রহমান সোহেল বলেন, একজন সাংবাদিকের কাজই হলো সত্য তুলে ধরা। সেই সত্য তুলে ধরে নিউজ প্রকাশ করে যদি প্রাণনাশের হুমকির শিকার হতে হয়, এটা উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের সাথে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

‎পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে রাজিব হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!