দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশনখ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা রেলওয়ে পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ থানা। এ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মাহমুদ উন নবী। তিনি সদ্য বিদায়ী ওসি জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের ২০১০ ব্যাচের দক্ষ, বিচক্ষণ ও তারুণ্যদীপ্ত এই পুলিশ কর্মকর্তা চলতি বছরের ১২ জুন পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম জেলার বাসিন্দা।
আইন-শৃঙ্খলা রক্ষা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন বলে স্থানীয়দের প্রত্যাশা। একই সঙ্গে পার্বতীপুর রেলওয়ে থানা এলাকার সার্বিক নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

