AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিবছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৬:৫২ পিএম, ২০ জুন, ২০২৬

প্রতিবছর বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়লেও এবার বাড়েনি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, প্রতি বছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ থাকলেও এবারের বাজেটে এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।

বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বিরোধী দল এবারের বাজেটকে কল্পনার বাজেট বলছে। কিন্তু কল্পনা না থাকলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। উন্নয়নের জন্য বড় পরিকল্পনা ও লক্ষ্য থাকা জরুরি।
শনিবার (২০ জুন) বেলা ১০টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। তবে এবারের বাজেটে মানুষের ওপর এমন কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই এটিকে আমরা জনবান্ধব বাজেট বলছি।
এ সময় পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু করতে পর্যায়ক্রমে কাজ চলছে বলেও জানান তিনি। এর আগে, মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ ৬৮ হাজার টাকা ও ৪১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৬০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।

এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং তীররক্ষা বাঁধ নির্মাণের সম্ভাব্য এলাকা যাচাই করেন। এছাড়া তিনি উপজেলার তেপুকুিরয়া আদর্শ বালিকা বিদ্যালয়ের সীমানা প্রচীর ও ওয়াশরুম নিমাণ কাজের শুভ উদ্বােধন সহ ধামের ঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!