AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা সাইফুল শেখের পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগ নেতা সাইফুল শেখের পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাইফুল শেখ দলীয় পদ ও পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সাইফুল শেখ স্বাক্ষরিত এক প্রেস নোটিশে এ তথ্য জানানো হয়।

প্রেস নোটিশে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণ বিবেচনায় স্বেচ্ছায় ও স্বজ্ঞানে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে কোনো ব্যক্তি বা পক্ষের প্রভাব কিংবা প্ররোচনা ছিল না।

প্রেস নোটিশে সাইফুল শেখ আরও বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকব না।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!