AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ মামলায় এমপি মুফতি আমির হামজার জামিন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৫:৩৬ পিএম, ১৪ জুন, ২০২৬

২ মামলায় এমপি মুফতি আমির হামজার জামিন

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা দুই মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

রোববার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক সুমন কুমার কর্মকার তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মুফতি আমির হামজা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।

আসামিপক্ষে অ্যাডভোকেট আবু তালেব এবং বাদীপক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির শুনানিতে অংশ নেন।

এদিকে, বহুল আলোচিত এই মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‌্যাব ও আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছিল।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু ও আরাফাত রহমান কোকো এবং ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ ওঠে মুফতি আমির হামজার বিরুদ্ধে।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ আদালতে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!