AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা আর্তানকে ‍‍`পুরো অর্থ দিবে‍‍` ফিফা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫৫ পিএম, ১৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা আর্তানকে ‍‍`পুরো অর্থ দিবে‍‍` ফিফা

যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারিয়েছিলেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। তবে এবার তার জন্য সুখবর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বকাপে দায়িত্ব পালন করতে না পারলেও টুর্নামেন্টের জন্য নির্ধারিত পারিশ্রমিক আরতানকে প্রদান করবে ফিফা।

রিপোর্টে বলা হয়েছে, বিশ্বকাপে দায়িত্ব পালনকারী রেফারিদের চূড়ান্ত পারিশ্রমিক সাধারণত টুর্নামেন্ট শেষে পরিশোধ করা হয়। সেই নিয়ম অনুযায়ী আরতানও তার প্রাপ্য অর্থ পাবেন।

এছাড়া আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচে—প্যারিস সেন্ট-জার্মেইন ও অ্যাস্টন ভিলার মধ্যকার লড়াই পরিচালনার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজ দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর ৩৪ বছর বয়সী আরতান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ২০৩০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আফ্রিকার অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত আরতান ২০২৫ সালের জুনে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দ্বিতীয় লেগে পিরামিডস এফসি ও মামেলোদি সানডাউনসের ম্যাচ পরিচালনা করেন। এছাড়া ফিফার দায়িত্বে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেন।

এর আগে আফ্রিকা কাপ অব নেশনসের একাধিক ম্যাচেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন এই সোমালিয়ান রেফারি। গত বছর আফ্রিকার বর্ষসেরা রেফারির স্বীকৃতি পাওয়া আরতানই সোমালিয়ার ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এ সম্মান অর্জন করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!