AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে নামার আগে কঠোর অনুশীলন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৪৭ পিএম, ১৪ জুন, ২০২৬

বিশ্বকাপে নামার আগে কঠোর অনুশীলন মেসি

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরের জন্য স্বস্তির খবর এসেছে। দলের অধিনায়ক লিওনেল মেসি পুরোপুরি সুস্থ হয়ে সতীর্থদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলনে ফিরেছেন।

ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় শুরুতে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে অংশ নিতে পারেননি মেসি। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তিনি আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করছিলেন, যা সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছিল।

তবে সাম্প্রতিক সময়ে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ম্যাচ শেষে তিনি নিজেই জানান, শারীরিকভাবে ভালো অনুভব করছেন এবং কোনো ধরনের সমস্যা নেই।

রোববার কানসাস সিটি এফসির মাঠে আর্জেন্টিনা দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনুশীলনে তাকে স্বাভাবিক ছন্দে এবং প্রাণবন্ত মেজাজে দেখা গেছে, যা দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

চলমান বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে গ্রুপে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়ার সঙ্গে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই অভিযানে দলের সবচেয়ে বড় ভরসা থাকছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ায় সমর্থকদের প্রত্যাশাও আরও বেড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!