AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাটুরিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার



সাটুরিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরসালিন বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শনিবার (১৩ জুন ) বিকেল ৪টার দিকে এক বিশেষ অভিযানে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়।

মো. মোরসালিন বাবু তিল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান।

মানিকগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, সাটুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি মোরসালিন বাবু। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি
 

Link copied!