AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, চার মাদকসেবীর কারাদণ্ড



পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই কারবারি গ্রেপ্তার, চার মাদকসেবীর কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রঘুনাথপুর টিএন্ডটি পাড়া এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৮) এবং মিত্রবাটি (নেতার মোড়) এলাকার মকছেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২১)-কে ১০ পিস করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হেরোইন সেবনের দায়ে খনগাঁ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ফকিরের ছেলে হান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে পৌরসভার রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ তপনের ছেলে তুহিন এবং একই এলাকার মৃত তোজাম্মেল ইসলামের ছেলে মহসিন ওরফে ডিংগাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই অপরাধে বথপালিগাঁও গ্রামের মৃত আমিরুলের ছেলে রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি চারজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!