দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষাদু চন্দ্র হাড়ি খয়েরপুকুর হাট থেকে একটি কাঁঠাল কিনে সাইকেলের ক্যারিয়ারে করে বাড়ি ফিরছিলেন। পথে হাটের উত্তর পাশে একটি মিল চাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪১৬৭) বলে জানা গেছে।
নিহত বিষাদু চন্দ্র হাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের বজরুক বাগবাড়ী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, তিনি একজন দায়িত্বশীল ও পরিশ্রমী কর্মী ছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

