AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমান্তে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা



সীমান্তে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণে যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা

‍‍`মাদকমুক্ত সীমান্ত এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি‍‍` এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে - নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত সীমান্ত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ এবং যুবসমাজকে উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে এ উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে সাধারণ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষত বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিবি বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণসহ তা বাস্তবায়ন করছে।

এরই ধারাবাহিকতায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় কড়িয়া বিওপি এবং ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় "সীমান্ত ফ্রিল্যান্সিং এন্ড কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার" নামে ০২ (দুই) টি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হচ্ছে।

পত্নীতলা ১৪ বিজিবি সূত্র জানায়, সীমান্তের কড়িয়া বিওপি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্রটি আগস্ট ২০২৪ তারিখে যাত্রা শুরু করে। অদ্যাবধি ০৩টি ব্যাচ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছে। যেখানে মোট ৩৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে ৪র্থ ব্যাচে ১০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে। এছাড়া, ভূটিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধলাহার ইউনিয়ন পরিষদে সীমান্ত ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র্রটি ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে ০৪টি ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে মোট ৬৯ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করেছে। বর্তমানে ৫ম ব্যাচে ০৬ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণরত রয়েছে।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়।

বর্তমান বাস্তবতায় সরেজমিনে দেখা যাচ্ছে যে, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই সীমান্ত এলাকার যুবসমাজ প্রযুক্তিনির্ভর কর্মমুখী শিক্ষার সাথে সম্পৃক্ত হচ্ছে, আত্মনির্ভরশীল হয়ে উঠছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন সাধনে ভূমিকা রাখছে। একইসাথে যুবসমাজকে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সীমান্ত এলাকায় জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিজিবি তথা সরকার সাধারণ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জনাব ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত সচিব, সম্মানিত বিভাগীয় কমিশনার, রাজশাহী।

এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কর্নেল সৈয়দ কামাল হোসেন, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। মোহাম্মদ শাহজাহান, মহাপুলিশ পরিদর্শক, রাজশাহী রেঞ্জ। শরিফুল ইসলাম, উপ মহাপরিচালক, আনসার ও ভিডিপি, রাজশাহী রেঞ্জ প্রমুখ।

এসময় জেলা প্রশাসক, জয়পুরহাট, উপজেলা নির্বাহী অফিসার, পাঁচবিবি, জয়পুরহাট, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, চেয়ারম্যান, মেম্বারসহ জনপ্রতিনিধিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ এবং পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক সহ অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ। 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!