AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার



রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, বরপা বাসস্ট্যান্ড, চনপাড়া পুনর্বাসনকেন্দ্র ও কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮৫ বোতল বিদেশি মদ, ৫০০ গ্রাম গাঁজা, ৫৫ বোতল নেশাজাতীয় সিরাপ ফায়ারড্রিল এবং ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোলাকান্দাইল এলাকার মকবুল হোসেন (২৯) ও বাবুলাল (২০), বরপা এলাকার আকাশ মিয়া (২৪), চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকার ফরহাদ হোসেন (২২) ও রনি মিয়া (২৬) এবং কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার দিল মোহাম্মদ দিলু (৩০)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!