AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে নারীর ৬ মাসের কারাদণ্ড



চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে নারীর ৬ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে মাসুরা খাতুন টুনি (৩০) নামে এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মাসুরা খাতুন টুনি সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চারমাইল এলাকায় অভিযান পরিচালনার সময় ইয়াবা সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩ মে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছিল। সে সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!