AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ


Ekushey Sangbad
বোদা উপজেলা প্রতিনিধি, পঞ্চগড়
০১:১৫ পিএম, ১১ জুন, ২০২৬

বিশ্বকাপের আমেজে বোদায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি  ম্যাচ

বিশ্বকাপ ফুটবল সামনে রেখে পঞ্চগড়ের বোদা হাইস্কুল মাঠে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উত্তরবঙ্গের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত বোদা উপজেলা ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী দল এই টুর্ণামেন্টের আয়োজন করে। খেলাটি ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

ব্রাজিল সমর্থক দলটি এই ম্যাচে জয়ী হয়েছে। খেলায় ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনা সমর্থকদের পরাজিত করেছে ব্রাজিল সমর্থক দল। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বোদা টু-স্টার ফুটবল একাডেমির কোচ ও প্রতিষ্ঠাতা মোফাজ্জল হোসেন বিপুল, বোদা পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওছার আলম রুমি, উপজেলা যুবদলের আহবায়ক মো. এলাহি সাগর, উপজেলা যুগ্ন আহবায়ক মো. সোহেল রানা সহ স্থানীয় ফুটবল খেলা প্রেমিকেরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!