কুড়িগ্রামরর উলিপুরে নারী ও শিশু ধর্ষন, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স এবং সকল মামলার দ্রুত নিষ্পত্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ-নারী, উপজেলা ক্লাইমেট কাউন্সিল এবং উইমেন ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ডব্লিউসিএএন) এর আয়োজনে
এ মানববন্ধন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করে।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন চাঁদ, সাবিনা ইয়াসমিন, ফরিদা ইয়াসমিন, লতা বেগম, মনিরা ইয়াসমিন, সাদিয়া আনসারী, মনিরুল ইসলাম, সোয়াইব আকতার, মমিনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায় প্রমূখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

