ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামে পানিতে ডুবে রুবেল (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে গ্রামের অটোরিকশাচালক মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে রুবেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

