ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর অভিযানে একটি পরিত্যক্ত দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৫ জুন) রাতে পৌর এলাকার পুনিয়াউট রেলক্রসিং সংলগ্ন একটি পুকুরপাড়ের ঝোপঝাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব-৯ সিপিসি-১ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করে। তবে এ সময় এর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৬ জুন) দুপুরে র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

