AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় মাদক কারবারীদের গ্রাম ছাড়ার ১ দিনের আল্টিমেটাম গ্রামবাসীর 



ভাঙ্গায় মাদক কারবারীদের গ্রাম ছাড়ার ১ দিনের আল্টিমেটাম গ্রামবাসীর 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের দারিয়ারমাঠ এলাকায় মাদক নির্মূলের দাবিতে পাঁচজন চিহ্নিত মাদক কারবারীকে গ্রাম ছাড়ার একদিনের আল্টিমেটাম দিয়েছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার (৬ জুন) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের দারিয়ারমাঠ গ্রামে শত শত মানুষের অংশগ্রহণে এ উদ্যোগ নেয়া হয়। সাবেক কাউন্সিলর শাহেবআলী মাতুব্বরের নেতৃত্বে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে আল্টিমেটাম দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া, আব্দুল বাকী, আজিজুলসহ পাঁচজনকে সন্ধ্যার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরদিন তাদের বাড়িঘর ভেঙে ফেলার হুঁশিয়ারিও দেওয়া হয়।

এ সময় গ্রামবাসীরা মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন এবং যুব সমাজকে রক্ষার দাবি জানান।

সাবেক কাউন্সিলর শাহেবআলী মাতুব্বর বলেন, দীর্ঘদিন ধরে এসব ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার পরও তারা পুনরায় একই কাজে জড়িয়ে পড়েছে। বাধ্য হয়েই গ্রামবাসী এই অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, যদি তারা ছয় মাসের মধ্যে সংশোধিত হয়ে ফিরে আসে, তবে তাদের স্বাভাবিকভাবে গ্রহণ করা হবে।

এদিকে একই দিনে পাশের এলাকায় আরেকটি ঘটনায় চিহ্নিত দুই মাদক কারবারীর বাড়িঘর ভাঙচুরের খবরও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের এমন উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

 

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!