AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা



জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শহরের ফৌজদারি মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। এছাড়া উপস্থিত ছিলেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বাগত সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, ঝোপঝাড় পরিষ্কার করা, টবে ও পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দেওয়া এবং এয়ারকুলারসহ বিভিন্ন জায়গা পরিষ্কার রাখা হলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

আলোচনা শেষে হাসপাতাল প্রাঙ্গণ, আশপাশের ড্রেনসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!