AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান



মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

বাগেরহাটের মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, চিকিৎসক ডা. আহাদ নাজমুল হাসান, ডা. সিফাদ হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ এবং পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন স্যানিটারি ইনস্পেক্টর রিয়াদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস হোসেন, নার্সিং সুপার লাভলী আক্তারসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ইতোমধ্যে বনগ্রাম ইউনিয়নের বিষখালী গ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং সেখানে অনেকেই আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মেডিকেল টিম গঠন করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আক্রান্তদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

 

একুশে সংবাদ/ এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!