বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক হাবিবুর রহমান বলেন, বাংলাদেশে তাপমাত্রা গত বছর ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। বর্তমান আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে হিট স্ট্রোকসহ বিভিন্ন জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হচ্ছে।
পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। কাজেই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (৫ জুন) দুপুরে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রশিবির সভাপতি ফরিদ উদ্দিনজেলা প্রচার সম্পাদক কাওছার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সফিজ উদ্দিন, সেক্রেটারি শফি আহমদ সাইদ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

