AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অষ্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য



অষ্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের নতুন বাজার এলাকা থেকে মো. শফিক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) স্থানীয়দের খবরের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত শফিক ওই এলাকার মো. আজিজুল হকের ছেলে। তিনি আবদুল্লাহপুর বাজারে দৈনিক শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবারে তার মা–বাবা কেউ জীবিত নেই।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ ও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে সম্প্রতি তার জীবনে নানা জটিলতা চলছিল। তার স্ত্রী পারিবারিক সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাওনার দাবি তুলেছিলেন, যা ঘটনার দিন পরিশোধের কথা ছিল বলেও জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ, আবদুল্লাহপুর এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় সামাজিক অস্থিরতা তৈরি হয়েছে। তাদের ধারণা, মাদক সংশ্লিষ্ট বিরোধ থেকেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!