AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রু তার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১



চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রু তার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা–বটতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি হলেন ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বটতলা গ্রামের মো. ইয়াসিন আলীর ছেলে মো. আসাদুল ইসলাম (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় এবং আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করা হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বলেন, “পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!