AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বলাৎকারচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৪:৪৯ পিএম, ৫ জুন, ২০২৬

বলাৎকারচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী।

সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠসংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) রতন মিয়া জানান, ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটকে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!