রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ১ম বারের মতো মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১০.৩০ ঘটিকায় পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বাঘাইছড়ি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও জনগুরুত্বপূর্ণ স্থানে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা হবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলে জানান তিনি।
পৌর প্রশাসক আরও জানান, পৌরসভার দক্ষ ও প্রশিক্ষিত টিম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করবে, যাতে পৌর এলাকার বাসিন্দারা মশার উপদ্রব থেকে স্বস্তি পান এবং ডেঙ্গুসহ নানা মশাবাহিত রোগের ঝুঁকি কমে আসে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

