যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শুঁটকি মাছের পোটলার ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হযরত আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক হযরত আলী বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
বৃহস্পতিবার (৪ জুন) ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বে একটি দল যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে।
ডিবি সূত্রে জানা যায়, এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈ সোহান পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা একটি শুঁটকি মাছের পোটলায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

