AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত



বোয়ালখালীতে অটোরিকশা ছিনতাই, চালককে কুপিয়ে গুরুতর আহত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার পূর্ব কধুরখীল খোকার দোকান এলাকা থেকে মিলন মন্দিরের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় দুর্বৃত্তরা অটোরিকশার চালককে কুপিয়ে গুরুতর আহত করে গাড়িটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত চালক আব্দুল নবী মুন্সিরহাট সংলগ্ন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা আবদুস সবুরের ছোট ছেলে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!