ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মুকরামিন হাসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, গত ৩ জুন বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন মুকরামিন হাসান। একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

