AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ঝালকাঠি
০৮:৫৭ পিএম, ২ জুন, ২০২৬

রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক আটক

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা বাজারে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার ২ জুন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ২ নম্বর শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও স্থানীয় প্লাস্টিক ব্যবসায়ী আবুল হোসেন তালুকদারের (৪৫) কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। দাবি করা টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করা হচ্ছিল। মঙ্গলবার সকালে দাবিকৃত চাঁদার অংশ হিসেবে ৫০ হাজার টাকা নিতে কেওতা বাজারে এলে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক করার পর জনতা তাকে গণধোলাই দেয়। পরে রাজাপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

রাজাপুর থানার এসআই মো. সাইমন আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে অনি সিকদারকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নম্বরবিহীন লাল-কালো রঙের ১৫০ সিসির একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি ও অভিযোগকারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!