AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার



সরিষাবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেজওয়ান ওরফে হীরা (৩৫) ওই গ্রামের মৃত গোলাম মোস্তফা গনির ছেলে।

মঙ্গলবার (২ জুন) সকাল প্রায় ১১টার দিকে খবর পেয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, এসআই সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

পুলিশ জানায়, হীরা একই গ্রামের সৌদি প্রবাসী আপন মিয়ার বাড়িতে রাত্রি যাপন করার জন্য সোমবার রাত ১১/১২ টার দিকে ঘরে প্রবেশ করে।

মঙ্গলবার সকালে বাড়ির লোকজন হীরা কে ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় এবং ঘরের দরজা বন্ধ থাকায় বাড়ির লোকজনের মধ্যে সন্দেহ হয় ‌। পরে সরিষাবাড়ী  থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  ঘরে দরজা ভেঙে প্রবেশ করে হীরা সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে দেখতে পান।

এ সময় ময়না তদন্তের জন্য মরদেহ থানায় নেওয়ার উদ্যোগ নিলে নিহতের স্ত্রী, মা, বোনসহ স্বজনরা বাধা দেন। একপর্যায়ে তারা মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ডোয়াইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেনের সহযোগিতায় পুলিশ মরদেহ থানায় নিয়ে যেতে সক্ষম হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!