AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-২



মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার-২

মৌলভীবাজারে ‍‍`জয় বাংলা স্লোগানে‍‍` ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৬টায় মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের আল ফালাহ হাসপাতালের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শুরু করে জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে আসলে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান।  মিছিলে অংশগ্রহণকারীরা ‍‍`জয় বাংলা এবং‍‍`শেখ হাসিনা আসবেসহ  বিভিন্ন স্লোগান দেন।

এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন ছাত্রলীগ কর্মী ফেরদৌস রহমান (বাপ্পি) ও আরমান হোসেন।

গ্রেফতার ফেরদৌস মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের আবুল হোসেন এর পুত্র এবং আরমান সদর উপজেলার দিগল গজী গ্রামের মেথাল মিয়ার পুত্র। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!