জামালপুরের সরিষাবাড়ীতে পুকুর থেকে ওমর ফারুক (৩৫) নামে এক ভ্যানচালকের মরদেহ ও একটি ভ্যানগাড়ি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
সোমবার (০১ জুন) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকার বাড়ি এলাকার আব্দুল হান্নান মাস্টারের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে ওমর ফারুকের মরদেহ এবং একটি ভ্যান উদ্ধার করা হয়। পরে মরদেহটি সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী তানিয়া আক্তার জানান, ওমর ফারুক টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার দীপ্তী (ভাটি গারো বাজার) গ্রামের হেমন্তের ছেলে। দুই সন্তানের জনক ওমর ফারুক সরিষাবাড়ী উপজেলার খালেকের মোড় এলাকার রফিক ফকিরের পোল্ট্রি ফার্মে কাজ করতো।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, পুকুর থেকে একজন ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

