AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল শ্যালিকার, আহত দুলাভাই


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৮:৩৫ পিএম, ৩১ মে, ২০২৬

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেল শ্যালিকার, আহত দুলাভাই

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও তার দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আহত হয়েছেন।

​রোববার (৩১ মে) বিকেলে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদরাসা সংলগ্ন লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

আহত পুলিশ কনস্টেবল আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে জেলা পুলিশে কর্মরত আছেন বলে জানা গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাড়ি এসে পুলিশ কনস্টেবল মমিন শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে তারা জামতলা মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক (লালমনিরহাট) থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

​ধাক্কার চোটে মোটরসাইকেলে থাকা দুলাভাই ও শ্যালিকা দুজনেই পিচঢালা সড়কে ছিটকে পড়েন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত পুলিশ কনস্টেবল মমিনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ঘাতক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

​আদিতমারী থানার ওসি নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!