AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা: থানায় অভিযোগ



প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা: থানায় অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলায় রুবেল নামে এক যুবকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে।

এ বিষয়ে রুবেলের ভাই জিয়াউর রহমান বাদী হয়ে রুবেলের প্রাক্তন স্ত্রী পারভীনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ  সূত্রে জানা যায়, উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রুবেল হোসেন (৩৩) গত ২৯ মে সকালে তার প্রাক্তন স্ত্রী পারভীনের সাথে তার বাবার বাড়ি একই উপজেলার বাহিরঘাট গ্রামে দেখা করতে যান। এ সময় পারভীনের বাড়ির লোকজন তাকে আটকে রেখে মারধর করে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, আগুনে দগ্ধ হওয়ার পর রবেল প্রাণ বাঁচাতে পাশের একটি মাছের ঘেরে ঝাঁপ দেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, করবেল হোসেনের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে চলে যান। সন্তানদের দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ পরিবারের।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!