AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাসের নিচে অটোরিকশা, মা ও দুই মেয়ের মৃত্যু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নেত্রকোণা
০২:১৮ পিএম, ৩১ মে, ২০২৬

বাসের নিচে অটোরিকশা, মা ও দুই মেয়ের মৃত্যু

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক নারী ও তার দুই মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোণা থানা পুলিশের ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নূরজাহান বেগম (৪০), তার বড় মেয়ে স্মৃতি আক্তার (১৬) ও ছোট মেয়ে ইতি আক্তার (১০)। নিহতরা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি কেশবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও আহতদের উদ্ধারকারী বাবর মিয়া ঢাকা পোস্টকে জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোণাগামী একটি বাস চল্লিশা বাইপাস এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সরাসরি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায় এবং অটোরিকশায় থাকা ছয়জন যাত্রীর মধ্যে তিনজন নিহত হন। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নেত্রকোণা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর সাথে সাথে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। ঘটনাস্থলে এখন পর্যন্ত আমি একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। আরও দুইজন মারা গিয়েছে বলে সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। তবে নিহত বাকি দুইজনের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদের হাতে আসেনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!