জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্ট না, তিনি একটি আদর্শ। ১৯৭৪ সালে দেশে যখন ভয়াবহ দুর্ভীক্ষ, সারা দেশে অন্যায় অত্যাচারে ভরপুর, আপনার আমার মেয়েরা, বোনেরা যখন স্কুলে যেতে পারে না, সারা দেশে ঘরে ঘরে চুরি ডাকাতি ছিনতাই হয় এমন ক্রান্তিলগ্নে দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে মন্তব্য করেছেন ৪৬,নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
শনিবার (৩০ মে) বেলা ১১টায় নিয়ামতপুর সরকারী মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, এরকম বাংলাদেশের অরাজক পরিস্থিতি বাংলাদেশে ছিল স্বাধীনতার পরে। ১৯৭৬ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের দায়িত্বভার গ্রহন করতে হয়েছিল। দায়িত্বভার গ্রহনের সাথে সাথে সারা দেশের শান্তির পরিস্থিতি তৈরী হলো। দায়িত্বভার গ্রহনের পরেই কিভাবে দেশে শান্তি শৃংখলার উন্নতি করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই কাজ শুরু করলেন।
তিনি আরও বলেন, ১৯৭৪ সালে দুর্ভীক্ষের এই বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহনের মাত্র তিন বছরের মাথায় ১৯৭৯ সালে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কওে বিদেশে খাদ্য রপ্তানী করতে শুরু করে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

