AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২২


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ এএম, ২৯ মে, ২০২৬

ঈদে দিনে সারা দেশে  সড়ক দুর্ঘটনায় নিহত ২২

পবিত্র ঈদুল আজহার দিন ও এর আগের সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী। এছাড়া তিন শিশু ও দুই কিশোরও প্রাণ হারিয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত গোপালগঞ্জ, ফরিদপুর, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা, পটুয়াখালী, কুষ্টিয়া, মাদারীপুর, নড়াইল ও চট্টগ্রামে এসব দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জে নিহত ৫

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হন। আহত হন অন্তত ২৫ জন।

নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। নিহতদের মধ্যে শনাক্ত তিনজন হলেন—শয়ন ঢালী (২০), মোসা. খাদিজা খাতুন (৩৫) ও মো. সোহাগ (৩৭)। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং তিনজন বাসের যাত্রী ছিলেন।

ফরিদপুরে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাইফুল মোল্লা (২৫) ও আল ইমরান শরীফ (২৮)।

এছাড়া সুয়াদী এলাকায় আরেক দুর্ঘটনায় নিহত হন আলিমুজ্জামান মাতুব্বর (৫৫)।

নরসিংদীতে নিহত ২

নরসিংদীর শিবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন রুমান মিয়া (২৬) ও চান মিয়া (১৯)। আহত হয়েছেন আরও একজন।

পটুয়াখালীতে কিশোর নিহত ২

ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে গলাচিপায় প্রাণ হারায় দুই কিশোর—ফয়সাল হাওলাদার (১৬) ও তামিম মাতুব্বর (১৬)।

নড়াইলে তরুণ নিহত

নড়াইলের লোহাগড়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন সাব্বির গাজী (১৮)। আহত হয়েছেন আরেক তরুণ।

কুষ্টিয়ায় আহত ৩ এসএসসি পরীক্ষার্থী

কুষ্টিয়ার কুমারখালীতে অতিরিক্ত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে তিন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, মোটরসাইকেলের গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার ছিল।

দিনাজপুরে নিহত ২ শিশু

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয় দুই শিশু—আবদুল্লাহ (৪) ও আরিফা খাতুন (৪)। আহত হয়েছেন তাদের দুই মা।

মাদারীপুরে বাস থেকে পড়ে মৃত্যু

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু এলাকায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে নিহত হন সাত্তার হাওলাদার (৫৫)।

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাসহ নিহত ২

পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। নিহতরা হলেন ছাত্রলীগ নেতা হাসান আলী প্রধান (২৬) ও অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)।

চট্টগ্রামে নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
 

একুশে সংবাদ/এ.জে

Link copied!