AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে শিশুসহ আহত ৯



বোয়ালখালীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে শিশুসহ আহত ৯

বোয়ালখালী উপজেলায় হঠাৎ আঘাত হানা ঘূর্ণিবাতাসে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র বাতাস ও ঝড়-তুফানে গাছ ও গাছের ডাল ভেঙে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঘূর্ণিবাতাসে পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডী, গোমদণ্ডী ও সারোয়াতলীসহ বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে। এতে সড়কে থাকা টেক্সি, প্রাইভেট কার, সিএনজি ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. কান্তা অধিকারী জানান, ঘূর্ণিঝড় ও প্রবল বাতাসে আহত ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন— আবু তৈয়ব (২৭), কধুরখীল এলাকার; আবু সৈয়দ, সারোয়াতলী খিতাবচর এলাকার; রিয়া, উত্তর গোমদণ্ডীর; এবং মো. আশরাফ, সারোয়াতলীর বেঙ্গুরা এলাকার বাসিন্দা। এছাড়া অজয় শীল, ইয়াসমিন, অঞ্জু চৌধুরী ও মিসবাহ জামানসহ আরও কয়েকজন আহত হন।

এদিকে বোয়ালখালী মেইন সড়কে গাছ পড়ে একটি সিএনজি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাছ সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, কয়েক মিনিটের এই ঘূর্ণিবাতাসে বিভিন্ন এলাকার ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!