কুষ্টিয়ার ভেড়ামারা শহরের নওদাপাড়া এলাকায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ নানার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম সাহাবুল, বয়স (৫৫)। তিনি ভুক্তভোগীর নানীর দ্বিতীয় স্বামী। অভিযোগ পাওয়ার পর স্থানীয় লোকজন অভিযুক্ত সাহাবুলকে গণপিটুনি দিয়ে ভেড়ামারা থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রকিবুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মামলা প্রক্রিয়াধীন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

