AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে লেবু বাগানে বন্যপ্রাণী তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু



শ্রীমঙ্গলে লেবু বাগানে বন্যপ্রাণী তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী তাড়ানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকরের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় একটি লেবু বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল একই এলাকার রবিয়া সাঁওতাল এর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিকের পাশে অবস্থিত আতিকুর রহমান জরিপের মালিকানাধীন এই জমির লিজ গ্রহীতা ডলুবাড়ির আলতাফ মিয়ার ছেলে অর্জুন মিয়া। এ বাগানে প্রায়ই খাবারের খোঁজে বন্য শূকর ও বানরের পাল লোকালয়ে নেমে এসে ফল-ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে থাকে।

বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাগান রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। সুনিল সাঁওতাল সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকর লেবু বাগানে ঘাস কাটতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে লিজ গ্রহীতা আলী আর্জুন এর মুঠোফোনে একাধিকবার কল করলে ফোন তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। জমির মালিক আতিকুর রহমান জরিপের ফোন নম্বরে কল করেও সাড়া মিলেনি।

শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, লেবু বাগানে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে চারিদিকে কাটা তারের বেড়া ছিল। ধারনা করা হচ্ছে, কাটা তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।

খবর পেয়ে এসপি সার্কেল মহোদয়সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!