AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গৌরীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়



গৌরীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রীর মতবিনিময়

ময়মনসিংহের গৌরীপুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ২টায় উপজেলা অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহাম্মেদ, শাহজাহান কবির হিরা, আফরোজা আক্তার সোমা, জয়নাল আবেদীন খোকন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু এবং পৌর বিএনপির সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। প্রধান অতিথি সভায় ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন রাস্তা উন্নয়ন চলমান রয়েছে বলে জানান। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

 

একুশে সংবাদ/ওজি

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!