পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে শুরু হওয়া ঈদযাত্রার প্রথম দিনেই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) দিনাজপুর, কুষ্টিয়া, যশোর ,ফরিদপুর ও গাজীপুরে পৃথক দুর্ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
এখন পর্যন্ত পাওয়া তথ্যে, দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে যশোর জেলায় ত্রিমূখী সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ফরিদপুরে ভাঙা এলাকায় একটি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈরে ত্রিমুখী সংঘর্ষে আরও ১ জন নিহত হয়েছেন।এছাড়া কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

