AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু



সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গর্তের পানিতে ডুবে মিথিলা (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২১ মে)সকালে  উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মর্মস্পর্শী এঘটনাটি ঘটে।

নিহত মিথিলা স্থানীয় কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার  হাবিবুর রহমানের মেয়ে।
নিহতের স্বজনরা জানান,ঘটনার দিন সকালে বাড়ির পাশে মিথিলা খেলতেছিল।এরইমধ্যে সে খেলার বশে পরিবারের সকলের অগোচরে পাশের একটি মাটি কাটার গর্তের পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষন পর তার বাবা মা ভাই বোন ও প্রতিবেশিরা তাকে  হন্যে হয়ে খোঁজাখুঁজি করতে থাকে।এরই একপর্যায়ে গর্তের পানিতে মিথিলার মরদেহ ভাসতে দেখতে পান তারা।  

এদিকে নিস্পাপ অবুঝ মিথিলার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে মুহুর্তেই গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা খুবই দুঃখজনক। তবে ঘটনাটি থানা পুলিশকে অবগত করে মিথিলার মরদেহ দাফন করা হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!