AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ



কালুরঘাট ফেরিঘাট ইজারা কার্যক্রমে হাইকোর্টের স্থগিতাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী কর্ণফুলী নদীর উপরস্থ “কালুরঘাট ফেরিঘাট” এর ইজারা কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও মাননীয় বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১১ মে ২০২৬ ইং তারিখে এ আদেশ প্রদান করেন।
রিট পিটিশন নং- ৫৯৭৭/২০২৬ এ আদালত গত ৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে রুল নিশি জারি করেন। উক্ত বিজ্ঞপ্তিতে ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ এবং ২০২৮-২০২৯ অর্থবছরের জন্য কালুরঘাট ফেরিঘাট ইজারা প্রদানের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছিল।

আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত দরপত্রের আওতায় সকল ইজারা কার্যক্রম আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত (Stay) থাকবে।
আবেদনকারী মোঃ আরিফ উল ইসলাম-এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজিজুল হক ও অ্যাডভোকেট মোস্তফা কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবিরসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। এ বিষয়ে আদালত বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ প্রদান করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!