সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়।
সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও যথাযথ মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ সময় বক্তব্য দেন বি.পি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যাপক বিজন কুমার তালুকদার, মধ্যনগর থানার এসআই নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, শহীদ আয়াতুল্লাহর বাবা মো. সিরাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা তৌফিক ইসলাম, জেলা যুবদলের বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক এম শহিদ এবং প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান আতিক।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিজিবির সদস্য, গণমাধ্যমকর্মী, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা দিবসটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

