AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু



চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনা যুবকের মৃত্যু

​চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রহিদুল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আলমডাঙ্গা পশু হাটে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার  কার্পাসডাঙ্গা বাজার পাড়ার ইন্তা ফাঁকিরের ছেলে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, রহিদুল ইসলাম পাওয়ার ট্রিলারে গরু নিয়ে আলমডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে নিজে গাড়ি চালিয়ে রওনা হন। পথিমধ্যে হঠাৎ সামনে একটি ট্রাক চলে আসলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তর শারীরিক  অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে রহিদুল ইসলাম মারা যান।

​একমাত্র সন্তানকে হারিয়ে নিহতের পরিবার এখন বাকরুদ্ধ। রাহিদুলের এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। 
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!