চলতি অর্থবছরে কুড়িগ্রাম জেলা পরিষদের আওতায় এডিবি ও রাজস্ব খাতের আর্থিক অনুদানের অংশ হিসেবে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ১ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী মসজিদ ও মাদ্রাসার নেতৃবৃন্দ।
এ সময় চেক গ্রহণ করেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের মণ্ডলপাড়া দাখিল মাদ্রাসা এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নুর হুদা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ।
চেক বুঝে পেয়ে নেতৃবৃন্দ জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
কুড়িগ্রামের মসজিদ-মাদ্রাসার উন্নয়ন প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক বলেন, “বর্তমান সরকার কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর। আমরা আমাদের সীমাবদ্ধতার মধ্যেও সকল উন্নয়ন কর্মকাণ্ডে সর্বদা সচেষ্ট রয়েছি।”
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

