AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া



রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে রামগঞ্জে বুধবার (২০ মে) সকাল ১০টায় রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী ও রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় তা দেখানো হয়। এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!