AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার ফাইটার শুভ দে


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
১০:২৪ পিএম, ১৯ মে, ২০২৬

রাষ্ট্রীয় পদক পেলেন ফায়ার ফাইটার শুভ দে

অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অসামান্য বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ পদক অর্জন করেছেন  নরসিংদী জেলার পলাশের সন্তান শুভ দেসহ ৫০ জন। শুভ পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের সুব্রত দে এর ছেলে।

আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এর হাত থেকে তিনি এ পদক গ্রহণ করেন।

২০২৫ সালে সেবামূলক কাজে বিশেষ অবদান রাখা এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অকুতোভয় ভূমিকা রাখায় রাষ্ট্রের এই সর্বোচ্চ পদকের তালিকায় ঠাঁই করে নিয়েছেন তিনি।

জানা যায়, শুভ দে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন সাহসী ফায়ারফাইটার। তিনি চায়না থেকে আইসিটি বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত, বর্তমানে তিনি হেডকোয়ার্টারের আইসিটি সেলে সংযুক্ত, যেখানে প্রশাসনিক কাজের পাশাপাশি ঢাকার বিভিন্ন বড় অগ্নিকাণ্ডে ও উদ্ধারকাজে সাহসিকতার সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেন। ড্রোন পাইলট হিসেবেও তিনি দক্ষ, যা দিয়ে বিপদসংকুল এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

শুভ দে ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। এছাড়াও ট্রেনিং সেন্টারে চৌকস দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করে চৌকস পদক অর্জন করেন। এবারে তার এই রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

রাষ্ট্রীয় পদক পাওয়ার পর শুভ দে এ প্রতিবেদককে জানান, প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সেবা) পদক’ অর্জন আমার জন্য অত্যন্ত গর্বের ও অনুপ্রেরণার। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও সাহস, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবায় কাজ করতে উৎসাহ দেবে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে মানবসেবার এই দায়িত্ব পালন করে যেতে চাই।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!